‘নজরুল-সৃষ্টি ফিরে দেখা’ বইয়ের মোড়ক উন্মোচন

‘নজরুল-সৃষ্টি ফিরে দেখা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমাবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বই মেলার মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচিত হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাততি খিলখিল কাজী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বইটির মোড়ক উন্মোচন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বইটি  যৌথভাবে সম্পাদনা করেছেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ও প্রাবন্ধিক অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা এবং ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেলা দাস। বইটিতে নজরুলের বর্ণাঢ্য জীবনের জানা-অজানা নানা অধ্যায় ফুটে উঠেছে। বইটি প্রকাশ করছে পাঞ্জেরী পাবলিকেশন্স।