মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রদর্শনী দেখা যাবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সমরাস্ত্র প্রদর্শনী এলাকায় কোনও প্রকার আগ্নেয়াস্ত্র কিংবা বিস্ফোরক জাতীয় দ্রব্য বহন না করার জন্য দর্শকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।