রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় সংগঠনের সভাপতি ওয়াসেক সাজ্জাদ বলেন, এ উৎসব আগামি ১৫ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হবে, চলবে রাত ১০টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজন করা হবে মেলার । যেখানে মূলমঞ্চে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত থাকবে কালচারাল ইভিনিং।
উৎসবে অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উৎসবের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুস্তাফিজুর রহমান, জেনারেল ম্যানেজার(সেলস) মাসুদুজ্জামান, কালচারাল ক্লাবের মডারেটর, গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, সভাপতি ওয়াসেক সাজ্জাদ, সাধারণ সম্পাদক আহসান রনি ও শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা আবুল হাসনাত সোহাগ।
/এসআর/এনএস/এপিএইচ/