ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে হাসমত আলী (৬১) নামে এক কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে।
অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষী আবুল কালামসহ কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশে তাকে সোমবার (১ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, তিনি ছিনতাই মামলায় বন্দি ছিলেন।