উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

অনুষ্ঠিত হয়ে গেলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকার নতুন কমিটির (২০২৪-২৫) অভিষেক অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের আটলান্টিক এভিনিউয়ে রিচি রিচ প্যালেসে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সংগীত শিল্পী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য নকীব খান। তিনি অনুষ্ঠান উপভোগের পাশাপাশি গান পরিবেশন করেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শতাধিক সদস্য এই আয়োজনে অংশ নেন।  

নতুন কমিটি'র (২০২৪-২৫) সভাপতি হিসেবে সাবিনা শারমিন নিহার এবং সাধারণ সম্পাদক পদে মীর কাদের রাসেল দায়িত্ব নিয়েছেন।

অনুষ্ঠানে গান গেয়ে সবার মন মাতান বরেণ্য সংগীত শিল্পী নকীব খান (ছবি: জুলফিকার রাসেল)

কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন—১. পারভেজ কাজী, ২. মো. রেজাউল করিম সগীর, ৩. মুহাম্মদ আবদুল আজিজ নঈমী, ৪. অধ্যাপক এ. কে. আখতার হোসেন, ৫. অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল মওলা, ৬. কামাল হোসেন মিঠু, ৭. মোহাম্মদ হুমায়ুন কবির, ৮. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, ৯. জি. এম. ফারুক, ১০. মোহাম্মদ আমির আজম চৌধুরী, ১১. ইকবাল মাহমুদ, ১২. অধ্যাপক এন. বি. নাহার, ১৩. এডভোকেট এম. এ. হামিদ, ১৪. ত্রিদিব চৌধুরী, ১৫. মুহাম্মদ এয়াকুবউদ্দিন চৌধুরী, ১৬. কল্লোল দাশগুপ্ত, ১৭. এম. ডি. হাশেম চৌধুরী, ১৮. আজাদ খান, ১৯. আবুল কাসেম খান নিশো, ২০. আহসান রিপন, ২১. বেলায়েত হোসেইন।

কার্যকরী কমিটির সদস্যরা হলেন—১. সাবিনা শারমিন নিহার, সভাপতি; ২. মীর কাদের রাসেল, সাধারণ সম্পাদক; ৩. অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, সিনিয়র সহ সভাপতি। এছাড়া সহসভাপতি পদে চার জন—মোহাম্মদ নিজাম উদ্দিন, আবুল কাসেম, সৌরেন দাশ, ওয়াহিদুজ্জামান বকুল। অনুপ দাশ যুগ্ম সাধারণ সম্পাদক পদে, ফারহানা আকতার সহ সাধারণ সম্পাদক পদে, মাকসুদা খানম অর্থ সম্পাদক পদে, সাইফুল ইসলাম দিদার গণসংযোগ ও সাংগঠনিক সম্পাদক পদে, মো. আহসান জুয়েল সাংস্কৃতিক সম্পাদক পদে, ফরিদা শিরীন খান বার্ষিকী ও প্রকাশনা সম্পাদক পদে, জাহাঙ্গীর আলম ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে দায়িত্ব নিয়েছেন।

কার্যকরী সদস্য পদে দায়িত্ব নিয়েছেন প্রবাল চৌধুরী, জহিরুল ইসলাম বকু, কনিকা ধর, সাইফুল ইসলাম, হোসনে আরা বেগম, মাহফুজুল হাসান কিশোর, মোহাম্মদ মাকসুদ আলম।