হাইকোর্টের অতিরিক্ত ৯ বিচারপতিকে স্থায়ী নিয়োগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুই বছরের জন্য নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত ৯ বিচারপতিকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুলাই) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ৯ বিচারপতির নিয়োগের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

তাদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।