পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন

‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন।

বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র পাঠিয়েছেন তিনি।

২০২০ সালের ৮ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ আবু মোহাম্মদ আমিন উদ্দিনকে ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করেছিলেন।