সাত বিভাগে নতুন রেঞ্জ ডিআইজি

ঢাকা, চট্টগ্রামসহ সাত বিভাগে সাত জন উপ-পুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ কার্যকর হবে।

শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম আওলাদ হোসেনকে ঢাকা রেঞ্জে, পিবিআইয়ের পুলিশ সুপার (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আহসান হাবিব পলাশকে চট্টগ্রাম রেঞ্জে, এসবির পুলিশ সুপার আলমগীর হোসেনকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রাজশাহী রেঞ্জে ও ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আশরাফুর রহমানকে (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া এসবির পুলিশ সুপার (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মুশফেকুর রহমানকে সিলেট রেঞ্জে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মঞ্জুর মোর্শেদ আলমকে বরিশাল রেঞ্জে এবং ঢাকা পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মো. রেজাউল হককে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন- 

পুলিশে বড় রদবদল

পুলিশের আরও চার কর্মকর্তাকে অবসর

পুলিশে যত রদবদল হলো

২৪ জেলার পুলিশ সুপারকে বদলি

৫৭ পুলিশ কর্মকর্তাকে ডিএমপিতে বদলি

অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় ও কমিশনার মোজ্জাম্মেল হককে অবসর