ডিএমপির ১১ ডিসিকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ ওসমান গনিকে লজিস্টিকস বিভাগে, মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে ডিএমপি সদর দফতর ও প্রশাসনে, খন্দকার মো. শামীম হোসেনকে গোয়েন্দা রমনা ও অতিরিক্ত দায়িত্বে গোয়েন্দা মতিঝিল বিভাগে, মো. ছালেহ উদ্দিনকে ওয়ারী বিভাগে, মো. জিয়াউল আহসান তালুকদারকে ডিএমপির সদর দফতরে সংযুক্ত এবং মো. সারোয়ার জাহানকে রমনা বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া মো. মাকছেদুর রহমানকে মিরপুর বিভাগে, মো. মিজানুর রহমানকে গোয়েন্দা তেজগাঁও ও অতিরিক্ত দায়িত্বে মিরপুর বিভাগে, মো. নজরুল ইসলামকে প্রসিকিশন বিভাগে, মো. রেজাউল করিমকে গোয়েন্দা ওয়ারী বিভাগে ও অতিরিক্ত দায়িত্বে লালবাগ বিভাগে এবং তাহমিনা তাকিয়াকে এস্টেট বিভাগে বদলি করা হয়েছে।

আরও পড়ুন- 

যৌথ অভিযানের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারবে পুলিশ?

সাবেক আইজিপি শহিদুল হক ও আবদুল্লাহ মামুন গ্রেফতার

আরও ২৬ জেলায় নতুন এসপি

সাত মহানগর পুলিশ পাচ্ছে নতুন কমিশনার

সাত বিভাগে নতুন রেঞ্জ ডিআইজি

পুলিশে বড় রদবদল

পুলিশের আরও চার কর্মকর্তাকে অবসর

পুলিশে যত রদবদল হলো

২৪ জেলার পুলিশ সুপারকে বদলি

৫৭ পুলিশ কর্মকর্তাকে ডিএমপিতে বদলি

অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় ও কমিশনার মোজ্জাম্মেল হককে অবসর