সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে চাকরিপ্রত্যাশী একদল শিক্ষার্থী। অবরোধ থেকে তারা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রতিনিধি দল এসে— দাবি পূরণে সুস্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। দুপুর আড়াই থেকে বৃষ্টি শুরু হলেও বৃষ্টিতে ভিজে তারা আন্দোলন চালিয়ে যান।
তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একটি কমিটি আমাদের সঙ্গে আলোচনা করতে আসবে। আলোচনার মাধ্যম দাবি পূরণের নিশ্চয়তা দিলে আমরা সমাবেশ শেষ করবো। না হয় আমাদের আন্দোলন চলমান থাকবে।’
আরও পড়ুন: