রাজধানীর বিমানবন্দর গোল চত্বরে বাসের ধাক্কায় নাজমুন নাহার হ্যাপি (৬০) এক নামের বৃদ্ধ নারী পথচারী নিহত হন। এ ঘটনায় বলাকা পরিবহনের বাস ও চালক মো. রাজুকে (৩২) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে গাজীপুরগামী দ্রুতগতির বলাকা পরিবহন বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও শিক্ষার্থীরা তাকে গুরুতর আহত অবস্থায় বুধবার দিবাগত রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছেন।
সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানায় উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় বলাকা পরিবহনের বাস জব্দ ও চালক মো. রাজুকে (৩২) আটক।
নিহত বৃদ্ধ নারী বগুড়া সদর উপজেলার বটতলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ডা. নবীর উদ্দিন তালুকদার। তিনি দক্ষিণখান এলাকায় থাকতেন। তিনি ওই এলাকার শিশুদের পড়াতেন।