খিলক্ষেতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোস্তাকিন আলিফ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়।

খবর পেয়ে খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন তার মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ফুপাতো ভাই গোলাম কিবরিয়া জানিয়েছেন, তার ভাই নিকুঞ্জ-১ এ একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। থাকতেন কাওলা এলাকায়। গ্রামেরবাড়ি ঠাকুরগাঁও। কর্মস্থলে নাইট ডিউটি ছিল।