ট্রাফিক আইন লঙ্ঘনে ৮৩৮ মামলা, ৩৮ লাখ টাকা জরিমানা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযানে একদিনে ৮৩৮টি মামলা এবং ৩৭ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সারা দিন রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (১২ অক্টোবর) বিকালে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে ৮৩৮টি মামলা এবং ৩৭ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। এছাড়া অভিযানকালে ১৫৭টি গাড়ি ডাম্পিং ও ৮২টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকার ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।