সরকারি কর্ম কমিশনের নব নিযুক্তদের শপথ পড়ালের প্রধান বিচারপতি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নব নিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, সদস্য ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ ও ড. মোহাম্মদ নাজমুল আমীন মজুমদারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
 
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার সময় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান।
 
এর আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি হিসেবে অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং সদস্য হিসেবে ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ ও ড. মোহাম্মদ নাজমুল আমীন মজুমদারকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।