ট্রাফিক আইন লঙ্ঘনে ১৩৮৬ মামলা, ৫৫ লাখ টাকা জরিমানা

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১৩৮৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আইন লঙ্ঘনকারীদের ৫৫ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অভিযানে মামলা ও জারমানা করা হয়েছে বলে সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, অভিযানকালে ৯৭টি গাড়ি ডাম্পিং ও ২৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। সড়কে শৃঙ্খলা ফেরাতে গত ১৭ সেপ্টেম্বর থেকে প্রতিদিনই রাজধানীতে এই অভিযান চলছে।

আরও পড়ুন- ট্রাফিকের মামলায় কেউ আপিল করেন না কেন?