চা বোর্ডের নতুন চেয়ারম্যানের যোগদান

বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তিনি বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

চা বোর্ডের চেয়ারম্যান চা বোর্ডের উন্নয়ন পরিকল্পনা ও সার্বিক বিষয় নিয়ে বাণিজ্য সচিবের সঙ্গে আলোচনা করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এসময়  তাকে কর্মক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন ১০ জানুয়ারি ১৯৭২ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ২০ ডিসেম্বর ১৯৯১ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ২৫তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে পদাতিক কোরে কমিশন লাভ করেন। সুদীর্ঘ পেশাগত জীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।