দারুননাজাত প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজধানী ঢাকার সারুলিয়ায় অবস্থিত দারুনননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) মাদ্রাসা মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দারুননাজাত মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা অংশ নেয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবুল খায়ের মুহাম্মদ আবুবকর সিদ্দীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহীরুল ইসলাম ও উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদুল হক।

দারুননাজাতের প্রতিষ্ঠালগ্ন থেকে ৩৪ বছরের বিভিন্ন সময়ে পাস করা শিক্ষার্থীরা এতে অংশ নেন।

সম্মেলনের আলোচ্য সূচিতে প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন পেশাগত উন্নয়ন, সামাজিক কল্যাণমূলক কার্যক্রম ও শিক্ষা প্রসারের উদ্যোগগুলো প্রাধান্য পায়। প্রাক্তন ছাত্ররা তাদের স্মৃতিচারণ ও বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Q9OtyFR1সম্মেলনে আগামী ২ বছরের জন্য প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মনোনীত করা হয় দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ইব্রাহীম খলিল ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক এএমআর দিদার হামীদিকে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ বলেন, এই প্রতিষ্ঠানটি আপনাদের পরিবার। এখানে আপনারা আসা-যাওয়া করবেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি আল্লাহর রহমতেই টিকে আছে। তোমরা জীবনে আল্লাহতায়ালার রহমত কামনা করে জীবনযাপন করবে।