বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৩টা ৩৮ মিনিটে মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় হাজির করা হয়।
ফলে এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার করে কাউকে ট্রাইব্যুনালে আনা হলো।
এর আগে গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখের সই করা পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি জসিম উদ্দীনকে রংপুর থেকে গ্রেফতার করে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাল আল নোমান এ তথ্য জানান। জুলাই-আগস্ট গণহত্যার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিমকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলেও তিনি জানান।
আরও পড়ুন:
মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেফতার, আনা হবে ট্রাইব্যুনালে