হালকা ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তরাঞ্চল। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিট ৩৫ সেকেন্ড নাগাদ এ ভূমিকম্প অনুভূত হয়েছে। এর রিখটার স্কেলে মাত্রা ছিল ৪।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ২০৮ কি.মি. দূরে। মূল উৎপত্তিস্থল ছিল মেঘালয় থেকে ১২ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের ফলে প্রাথমিকভাবে কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ২৬ নভেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়।