ব্রিগেডিয়ার জেনারেল আযমীর বরখাস্তের আদেশ বাতিল 

ব্রিগেডিয়ার জেনারেল  আবদুল্লাহিল আমান আযমীকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করা হয়েছে। বরখাস্তের পরিবর্তে ২০০৯ সালের ২৪ জুন থেকে ভূতাপেক্ষভাবে ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ দেওয়া হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, ২০০৯ সালের ২৪ জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে প্রযোজ্য সব ধরনের আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ওই বছরের ২৩ জুন জারি করা তার বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়।