রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৬৯৫টি মামলা দিয়েছে ঢাকা মট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রবিবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। রবিবার দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১ হাজার ৬৯৫টি মামলা দেওয়া হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫১টি গাড়ি ডাম্পিং ও ৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।