গণযোগাযোগ অধিদফতরের সদ্য সাবেক মহাপরিচালক ও বিসিএস তথ্য-সাধারণ ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা আকতার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
বুধবার (১ জানুয়ারি) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নাহিদ ইসলাম বলেন, আকতার হোসেন ছিলেন একজন দক্ষ কর্মকর্তা। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসাবে সিভিল সার্ভিসে তার সুখ্যাতি রয়েছে। তার মৃত্যু তথ্য সার্ভিসের জন্য অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, আকতার হোসেন বুধবার (১ জানুয়ারি) ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ৩১ ডিসেম্বর গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক পদ থেকে অবসর নেন।