আদালত অবমাননার অভিযোগে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমানের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালতের আদেশ অমান্য করার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আগামী ২২ জানুয়ারি তাকে আদালতে সশরীরে উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে লিখিত আদেশ দেন।
রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া।
এর আগে রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে আদালতের আদেশ না মানায় কেন তার বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হবে না এবং সশরীরে হাজির হওয়ার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এই আদেশের ধারাবাহিকতায় তাকে তলব করলেন হাইকোর্ট।