দুর্বৃত্তের হামলার শিকার ফটো সাংবাদিক হাবিবুর রহমান

রাজধানীর গোপীবাগে সিনিয়র ফটো সাংবাদিক হাবিবুর রহমানের ওপর হামলা করেছেন দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে গোপীবাগের অভয়দাস লেন সড়কে তিনি হামলার শিকার হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাবিবুর রহমান জানান, আজ দুপুরে মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন। এ সময় অভয়দাস লেন সড়কের ওপর কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেল গতিরোধ করে মাথায় আঘাত করতে থাকেন। এসময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল ও ক্যামেরার ব্যাগ ছিনিয়ে নেওয়রে চেষ্টা করেন। ঘটনাস্থলের আশপাশে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। যেখানে প্রয়োজনীয় ফুটেজ পাওয়া যাবে।

এঘটনায় হাহিবুব রহমান বাদী হয়ে ওয়ারী থানা একটি অভিযোগ দায়ের করেছেন। এরপর অভয়দাস লেন অভিযান চালায় থানা পুলিশ। 

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহম্মেদ বলেন, এঘট্নায় আমাদের পুলিশ অফিসাররা ঘটনাস্থলে গেয়েছিল। প্রাথমিকভাবে জানা যায়, এক শিশুকে মারধরকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বিষয়টি আরও ক্ষতিয়ে দেখা হচ্ছে।