ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ১৭৩৫ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৩৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। এছাড়াও অভিযানকালে ২০৪টি গাড়ি ডাম্পিং ও ৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।