অতিরিক্ত পুলিশ সুপার হলেন ১০৪ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ১০৪ জনকে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১০২ জনকে স্বাভাবিক এবং দুজনকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সম্পূর্ণ প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন