জুলাই আন্দোলনে যেসব মেয়েরা আন্দোলনে মাঠে নেমেছিল তাদের সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট-২০২৫ এর ম্যাডলিন অলব্রাইট পুরষ্কার দিয়েছেন। তাদের স্মরণে এবার ‘জুলাই সাহসিকা’ নামে ভিডিও প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ থেকে।
শনিবার (৫ এপ্রিল) ফেসবুকে ভিডিও প্রকাশের পাশাপাশি বলা হয়। ভিডিও’র ক্যাপশনে লেখেন, ‘জুলাই মাসের আন্দোলনে এক পর্যায়ে সবাই যখন ধরে নিয়েছিল আন্দোলন বোধ হয় নিশ্চল হয়ে গেল তখন বাংলাদেশের মেয়েরাই আমাদের পথ দেখিয়েছিল।’
আরও লেখা হয়, ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার’ স্লোগানে বিশ্ববিদ্যালয় প্রকম্পিত করে জুলাই আন্দোলনের সলতেতে আগুন ধরিয়ে দিয়েছিল তারা।
‘বাংলাদেশের সাহসী মেয়েরা শুধু যে আন্দোলনে অংশগ্রহণ করেছে তা না, বহু জায়গায় তারা নেতৃত্ব দিয়েছিল। ছাত্রলীগের আক্রমণের মুখে আন্দোলনকারী পুরুষ সহপাঠীদের সামনে অকুতোভয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল।’
‘যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট-২০২৫ এর ম্যাডলিন অলব্রাইট পুরষ্কার প্রাপ্তি উপলক্ষে বাংলাদেশের সাহসী মেয়েদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই ভিডিও ‘জুলাই-সাহসিকা’।’
ভিডিও’র ক্যাপশনে লেখেন, ‘আমরা নিশ্চিত জানি এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে।’