সচিবালয়ে কর্মচারীদের এক ঘণ্টার কর্মবিরতি পালন

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে সচিবালয়ে। এ সময় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা নিজ নিজ দফতরে কর্ম থেকে বিরত ছিল।

বিভাগীয় সদর দফতর, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়গুলোতেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।

এর আগে, গত বুধবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ের কর্মচারীরা প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।

আজ সকালে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবীর সচিবালয়সহ আগারগাঁও, শেরেবাংলানগরে বিভিন্ন অধিদফতর ঘুরে ঘুরে কর্মবিরতি পরিদর্শন করছেন।

উল্লেখ্য, চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। এমন বিধান রেখে ২৫ মে সন্ধ্যায় ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়।

আরও পড়ুন:

সচিবালয়ে কর্মচারীদের এক ঘণ্টার কর্মবিরতি পালন