রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাজধানীর মগবাজার ও কারওয়ান বাজারের মাঝামাঝি রেললাইনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর বলে জানিয়ে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) এ তথ্য নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাহিদা খানম। তিনি বলেন, বৃহস্পতিবার (১০ জুলাই) খবর পেয়ে সন্ধ্যায় মগবাজার ও কারওয়ান বাজার মাঝামাঝি এফডিসি সংলগ্ন রেল লাইনের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শুক্রবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। 

এসআই বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।