টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন গীতিকবি ও বাংলা ট্রিবিউনের যুগ্ম বার্তা সম্পাদক জনি হক।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ট্র্যাব আয়োজিত ‘চব্বিশের গণঅভ্যুত্থানে সংস্কৃতিকর্মীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জনি হক ছাড়াও ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি, চলচ্চিত্র অভিনেতা ডন হক, চিত্রনায়িকা নিঝুম রুবিনা, অভিনেতা শিবা শানু, গায়ক শাহরিয়ার রাফাত, মঞ্চ অভিনেতা এরশাদ হাসান।
এছাড়াও পুরস্কার পেয়েছেন– রাশেদ মামুনু রহমান, ইথুন বাবু, সকাল আহমেদ, মো. লিয়াকত আলী, মারিয়া শিমু, সাইফুল হাফিজ খান, শাওন আশরাফ, জুলফিকার চঞ্চল, রেজাউল রাজু, হুমায়ূন কাবেরি, শৌর্য দীপ্ত সূর্য, আশিক বন্ধু, সাঈদ রহমান, পুষ্পেন রায়, আলহাজ মো. হাফিজ উল্লাহ, মোহাম্মদ উল্লা প্রধান, কামরুন নাহার, নূর মোহাম্মদ, মাওলানা এম এ কুদ্দুস, মোল্লা মো. নাসির আহমেদ, মো. মহিউদ্দিন শাহীন, মো. আনোয়ার হোসেন, মুজিবুর রহমান, শাহজাহান মোল্লা, মানিক হাসান, মো. ইয়া মূসা ও মো. কাউছার আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ।
তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে বিভিন্ন সংস্কৃতিকর্মীসহ অনেক সাংবাদিকদের ভূমিকা ছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো, অনেক সংস্কৃতিকর্মী আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছেন। তারা তাদের দায়িত্ব ভুলে ফ্যাসিবাদের সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, সংস্কৃতির বিকাশের জন্য মুক্ত গণমাধ্যমের প্রয়োজন আছে। বিগত সময়ে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতাও ছিল না। আমরা আশা করি, বাংলাদেশে নতুন যে অবস্থান তৈরি হয়েছে, সেখানে সংস্কৃতির বিকাশ ঘটবে। বাংলাদেশে যে একটা অসুস্থ ধারা ছিল, সেখান থেকে সংস্কৃতিকর্মীরা বেরিয়ে আসবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন– এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শামীমা আক্তার রুবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড ও উইমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নিপা।
এছাড়াও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, জনপ্রিয় তারকাশিল্পী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।