ছবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ (৫ আগস্ট)। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে স্মরণে রাখতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠান।

বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষ

এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্ব হয়।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাইভ শো গেমের আয়োজন করা হয়েছে

১১টা ২০ মিনিটে সাইমুম শিল্পীগোষ্ঠীর গান দিয়ে সূচনা হয় অনুষ্ঠানমালার। এরপর একে একে পরিবেশনায় অংশ নেয় কলরব, নাহিদ হাসান, তাশফি, চিটাগাং হিপহপ হুড, সেজান, শূন্য, সায়ান, ইথুন বাবু ও মৌসুমী, এসোলস, ওয়ারফেজসহ জনপ্রিয় অনেক শিল্পী ও ব্যান্ড।

গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শাহবাগে প্রজন্ম চত্ত্বর

শাহবাগে প্রজন্ম চত্ত্বর ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঢাবি ক্যম্পাসে চারুকলার আয়োজন

ঢাবি ক্যম্পাসে চারুকলার আয়োজন

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠানে যোগ দেওয়া সাধারণ মানুষ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এর আয়োজনে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় গণমাধ্যম কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাদের ভর্তি করা হয়। তবে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠানো হবে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং বেলুনের গায়ে মোড়ানো প্লাস্টিকের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ে

আকাশজুড়ে ছড়িয়ে পড়ে লাল, নীল, হলুদ ও সাদা রঙের ধোঁয়া

আকাশে উড়ছে হেলিকপ্টার আকৃতির বেলুন