রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম ওরফে অপুর দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত এ জবানবন্দি রেকর্ড করেন।
চার দিনের জিজ্ঞাসাবাদ শেষে অপু দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। পরে দুপুর ২টা থেকে পৌনে ৬টা পর্যন্ত আদালত জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
গত ২৭ জুলাই বৈষম্যের বৈষম্যের ও ছাত্রসংসদের একজনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আমিনুল নামে ছাত্রসংসদের আরেক নেতাকে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। ২ আগস্ট জানে আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৩ আগস্ট রিয়াদ এ ঘটনায় দায় স্বীকার করে জবানবন্দি দেন। আর অন্য ৩ জনকে কারাগারে পাঠানো হয়।
আসামিরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদ। গ্রেফতারের পর ২৬ সংগঠন দুটি থেকে তাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
এরআগে ১ আগস্ট সকালে রাজধানীর ওয়ারী এলাকা থেকে জানে আলমকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজির ঘটনায় শাম্মি আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ছয় জনকে এজাহারনামীয় আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন।