চায়না-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী হবে শুক্রবার

রাজধানীর বনানীর হোটেল সারিনায় আগামী ৮ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিত হবে ‘নি হাও! চায়না-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী’। এই প্রদর্শনীতে রোগীরা উন্নয়ন চিকিৎসা সম্পর্কে ও চীনা চিকিৎসক দেখানোর উন্নয়ন যাবতীয় সহযোগিতা পাবেন।

বুধবার (৬ আগস্ট)  জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার। প্রদর্শনী চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীতে চীনের ১২টির বেশি স্বনামধন্য হাসপাতালের প্রতিনিধি, চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বাংলাদেশের চিকিৎসা বিশেষজ্ঞ ও স্বাস্থ্য প্রশাসনের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন বলে জানানো হয়। 

বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের প্রধান নির্বাহী মারুফ মোল্লা বলেন, এই আয়োজন শুধু প্রদর্শনী নয়, এটি বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যসেবা বিনিময়ের নতুন অধ্যায়।

প্রদর্শনীতে রোগীরা চীনা চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য, অন-সাইট ও অনলাইন বিশেষজ্ঞ পরামর্শ, সরাসরি চীনা হাসপাতাল থেকে চিকিৎসার আমন্ত্রণপত্র, অন-স্পট ভিসা সহায়তা ও ভিসা প্রসেসিংসহ প্রয়োজনীয় সব সহযোগিতা পাবেন বলেও জানান তিনি।  

নি হাও! চীনা-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনীতে উপস্থিত থাকবেন—দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, চীনের বাংলাদেশস্থ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশে চীনের দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং প্রমুখ।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. সায়েদুর রহমান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. মুনিরুল ইসলাম এবং চীনের ৩৫ সদস্য বিশিষ্ট খ্যাতনামা হাসপাতাল ও চিকিৎসাযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি দলও অনুষ্ঠানে অংশ নেবেন।