ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম হাসু ও তার স্ত্রী পারভীন আক্তারের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
সাবেক কাউন্সিলর আবুল হাসেম হাসুর জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ৬০ লাখ ২৪ হাজার ৩১৪ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদকের অনুসন্ধানকারী দল। এছাড়া তার স্ত্রী পারভীন আক্তারের নামে জ্ঞাত আয়ের সঙ্গে অঙ্গতিপূর্ণ ৭৪ লাখ ৬৩ হাজার ৩২৪ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।
এসব অভিযোদে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং দন্ডবিধিতে পৃথক দুটি মামলা দায়েরের অনুমোদন দেয় দুদক।