বিমানবন্দরে আগুন (ফটোস্টোরি)

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা ২টার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।

বিমান বাহিনী সদস্যরাও আগুন নেভানোর কাজে যুক্ত হয়

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

ক্রেনের ওপর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে

বিমানবন্দর এলাকায় উৎসুক জনতার ভিড়

আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা

আহত একজনকে ভ্যানে করে নিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবীরা

মুহুর্তের মধ্যে কার্গো এলাকায় ছড়িয়ে পড়ে আগুন

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের সাহায্য করছে বিমান বাহিনীর সদস্যরা