রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে একটি রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১০ টার দিকে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “রাজধানীর বসুন্ধরার কুড়াতলীতে রিকশা গ্যারেজ ও টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।”
তিনি আরও জানান, আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।