শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন

রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ব্লক-এ এর ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। ১১টা ৩২ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, এতে কোনও হতাহত বা আটকে পড়া ভিকটিমের খবর পাওয়া যায়নি।