ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ার নামে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, জমেলা টাওয়ার নামে ওই বহুতল ভবনের নিচতলায় আগুন লেগেছে। কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের জ্যেষ্ঠ কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, এ পর্যন্ত মোট ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে ভবন থেকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।