রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালায়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশে উদীচীর অফিসে এই আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজীনা ইসলাম বলেন, ‘‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।’’
তিনি জানান, প্রাথমিকভাবে কোনেও হতাহতের খবর পাওয়া যায়নি।’
উদীচী শিল্পীগোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘‘যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশকে পিছিয়ে দিতে চায়, তারাই আগুন লাগিয়েছে।’’