রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, বাণিজ্যিক আট তলা ভবনটির ছাদের ওপরে থাকা গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।