অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: ঢাকার পাঁচ থানায় গ্রেফতার ৫৩ 

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২–এর আওতায় রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা ১৯ জন, বনানী ও রূপনগর থানা যথাক্রমে ১৪ জন, হাতিরঝিল থানা পাঁচজন ও কলাবাগান থানা একজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়। 

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, সোমবার অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০০ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. ইফতি (২৬), মো. সোহেল (৪০), মো. ইফতি (২৩), সিনথিয়া ইসলাম (২২),  মো. তাহের উদ্দিন (১৯), ফাহিম ইসলাম শুভ (৩১), মো. আতাউর রহমান (৩৩), মো. আতাউর রহমান (৩৩), মো. মানিক শিকদার (৪৮), মো. ফয়সাল জনি (৪৩), মো. সোহাগ (৩৫), মো. হেলাল হোসেন (৩৭), মো. মনির হোসেন (৩৬), মো. ফারুক (৪৫), মো. রাকিব (২৬), শামীম আহমেদ জয় (২৪), মো. রবিন (২৫), জহিরুল ইসলাম (৩৫) ও  মো. শাহীন। (৩৫)।

একই সময়ে বনানী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ ১৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, আমির হোসেন (৪৮), মোহাম্মদ আব্দুল বাতেন (৪০), মো. রাজু (২৫), অপূর্ব চন্দ্র সরকার (২৫), মো. রুবেল হোসেন (৩০), মো. রাজু (৪৩), মো. জাহাঙ্গীর খরামী (৪৫), মো. সাজ্জাদ হোসেন (২৫), মো. রাসেল হোসেন (৩৪), মো. শামিম মল্লিক (২৮), মো. রাশেদ (২৪), মো. সিফাত (২৫), সুমন মোল্লা (৩৫) ও মামুন শেখ (২৩)।

কলাবাগান থানা সূত্রে জানা যায়, সোমবার কলাবাগান থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম, মো. খলিল (৪০)। এছাড়া রূপনগর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মো. হানিফ (৪১), মো. রাসেল (৩০), মো. হাসান আলী (১৯), ইসমাইল হোসেন ওরফে মো. সোহেল (২৫), রিফাত (১৯), বাকি ব্যাপারী (৫০), রিয়াজ আলী (৩০), ইসমাইল হোসেন (৩২), শাহিন (৫০), রাশেদ (৩২), আরিফুল ইসলাম ওরফে আরিফ মিয়া (১৯), জুয়েল (১৮), শরীফ (২৮) ও রিদয় (২২)।

গত ২৪ ঘণ্টায় হাতিরঝিল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মো. রইচ উদ্দিন শেখ (৩২), শামীম (২৬), আনিছুর রহমান (৫২), খোকন মিয়া (৪৫) ও তাহিরাত (২৩) ।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে ডিএমপি থেকে জানানো হয়েছে।