রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই হাজার ৪০৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল সোমবার এ অভিযান চালানো হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিকের রমনা বিভাগ ১৬৯টি, লালবাগ বিভাগ ১৬৩টি, মতিঝিল বিভাগ ২৬৮টি ও ওয়ারী বিভাগ ২৯৮টি, তেজঁগাও বিভাগ ১৯১টি, মিরপুর বিভাগ ৬৮৯টি, উত্তরা বিভাগ ২৪৮টি ও গুলশান বিভাগ ১৮১টি মামলা করেছে। এছাড়া অভিযানকালে মোট ৩৯৬টি গাড়ি ডাম্পিং ও ২৩৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।