অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২

চার থানায় গ্রেফতার ২৭

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় ২৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় চার থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে বংশাল ও কলাবাগান থানা যথাক্রমে চারজন করে, রূপনগর থানা তিনজন ও মুগদা থানা ১৬ জনকে গ্রেফতার করে।

সোমবার (১৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি মিডিয়া বিভাগ বিষয়টি জানায়। 

গ্রেফতারকৃতরা হলেন, মিজানুর রহমান (৩০), মো. শহীদ চান (৫৫), রনজিত কুমার সূত্রধর, মো. জাকির হোসেন, আলিফ চুকদার (১৯), ইমন (২৬), রমজান (২০), মো. জাকারিয়া ইসলাম আগুন (২২), সুয়েফ হোসেন সাঈফ (২০), সজিব রহমান (২৬), মাহবুবুর রহমান (৩০), মসুল আলম কুট্টি (৩২),  নিয়ামুল হুদা কাকন (২০), মো. জাহিদুল ইসলাম (২৭), মো. সামসুল আলম (৪০), মো. সাকিব উদ্দিন (১৮), রুবেল (১৮), মো. বিল্লাল মিয়া (৩৬), আমির হোসেন (৪২), মো. সোহাগ (৩৫), মো. চাঁন মিয়া (৩৫), মো. আলমগীর (২৮), আলী হোসেন (৩৪), মো. শাহাদাৎ ( ২৮), মারুফ হোসেন (৩০), নাজির হোসেন ( ৩৫) ও মো. ইমন (২১) । 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে যুক্ত এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।