অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২

চার থানায় গ্রেফতার ৪০ 

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে মুগদা থানা ২৫ জন, রূপনগর থানা ৯ জন এবং মিরপুর ও শেরেবাংলা থানা যথাক্রমে তিনজন করে গ্রেফতার করেছে।
 
মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ডিএমপির মিডিয়া বিভাগ।
 
গ্রেফতারকৃতরা হলেন, শীল চন্দ্র শীল (৩০), আরিফূল ইসলাম সিয়াম (২২), ফখরুল ইসলাম (২৬),  মো. রাজু (২৭), মো. সিয়াম আহমেদ সৌরভ (২২),  সুমন (২৪), সাইফুল ইসলাম (২৪), রাসেল ওরফে প্রিন্স, রিপন (৫০), জাহিদুল ইসলাম (২৭), সজীব (২৬), মো. সাকিব (১৮), শাহ আলম (৪৮), আবুল কালাম (৫০), মো. শাওন শেখ (২৫),  মুনরুজ্জামান মনির (২৪), মো. মনিরুল ইসলাম (২৫), মো. মোখলেছ (২২),  মো. হামিদুল ইসলাম (২২), আতিক হাসান (২০), যুবরাজ হোসেন জুবায়ের (২৫), জামিল হোসিন (২৩), মেহেদী হাসান (২২), মো. জমসের আলী, অক্ষয় কুমার দাস (২৮), শাওন (১৯), মিরাজ (২৬), মো. ইয়াছিন (২৫),  বিল্লাল (২৯), মো. নাদিম মোল্লা (২৫), মিরাজুল ইসলাম সোহান (৩০), ইমদাদুল (২৮), শহীদুল হোসেন (৩৫), নুরুল হক (৩৮), শুক্কুর আলী (২৮), ইমরান হোসেন (২৭) ও মো. সাগর (২০)।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, চার থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার সংশ্লিষ্ট থানা পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।