পল্টনে দুই বাসের মা‌ঝে চাপা পড়ে ‌হেলপার নিহত

রাজধানীর পল্টনের খদ্দর মার্কেটের সামনে আজমেরী ও ভিক্টর পরিবহনের বাসের মাঝখানে চাপা পড়ে মো. ইলিয়াস হোসেন (২৫) নামে এক যুবক নিহত হ‌য়ে‌ছেন। ইলিয়াস ভিক্টর পরিবহনের চালকের সহকারী ছিলেন। এ ঘটনায় দুই বাসের চালক পল্টন থানা পুলিশের হেফাজতে আছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইলিয়াস হোসেনর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক।

নিহতের বোন রোকসানা আক্তার বলেন, ইলিয়াস ভিক্টর পরিবহনে চালকের সহকারী হিসেবে কাজ করতো। আমরা জানতে পারি, পল্টনের খদ্দর মার্কেটের সামনে দুই বাসের মধ্যখানে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।