সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির উদ্যোগ যৌক্তিক হলেও, এর অতিরিক্ত আর্থিক বোঝা বহনের সক্ষমতা আগে যাচাই করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রবিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, প্রজাতন্ত্রের কর্মচারীদের পেশাগত উৎকর্ষতা নিশ্চিত করার পাশাপাশি যাদের অর্থে বেতন-ভাতা প্রদান করা হয়, সেই জনগণের জন্য সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে জনপ্রশাসনে প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর জবাবদিহি অপরিহার্য।
টিআইবি আরও বলেছে, সরকারি খাতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত না করা হলে নতুন পে-স্কেল ঘুষ ও দুর্নীতির ‘প্রিমিয়াম’ বৃদ্ধির হাতিয়ারে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে কার্যকর সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে সংস্থাটি।