পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে মুদি দোকানি আহত

রাজধানীর মিরপুরের পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে মোহাম্মাদ হোসেন দীপু (৪৬) নামে এক মুদি দোকানি আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে মিরপুর ১২ নম্বর সেকশনের ই-ব্লকের ৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

আহতের স্ত্রী আফরোজা জানান, ভোরে বাসা থেকে বের হন তার স্বামী। বাসার সামনে দাঁড়িয়ে ধুমপন করছিলেন। ওই সময় মোটরসাইকেলে তিন জন মুখোশধারী ছিনতাইকারী এসে বাম পায়ে গুলি করে তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে সকাল পোনে ১০টার দিকে ঢামেক হাসপাতালে আনা হয়েছে।

মো. ফারুক বলেন, আহত ব্যাবসায়ী চিকিৎসাধীন।