রাজধানীর মহাখালীর সেতু ভবনের পাশের একটি সাততলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত অফিসার এ তথ্য জানান। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।