সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা হক সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দুই প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ দুই মামলার রায়ে প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। একই সঙ্গে রায়ে শেখ হাসিনার সঙ্গে তাদেরও দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে।
দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান (লিপন) বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা দুটির একটি রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্লট দুর্নীতির অভিযোগে, অন্যটি তার ছোট বোন আজমিনা হক সিদ্দিক রূপন্তীর প্লট সংক্রান্ত। এ দুই মামলায় তাদের সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই মামলায় পাঁচ বছর করে মোট ১০ বছর এবং বোন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছর করে মোট চার বছর কারাদণ্ড হয়েছে।