ঢামেকে কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে  সাফিন আহমেদ তমাল (৩৩) নামে এক কারাবন্দি হাজতির  মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মারা যান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষ নির্দেশে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করান।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক  বলেন, নমৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি কোন মামলায় বন্দি ছিলেন,   তৎক্ষণিকভাবে  জানাতে পারেননি কারারক্ষীরা। তারা বলেন, পরে বিস্তারিত জানানো হবে। মৃতের গ্রামের বাড়ি ঢাকা দোহার খালপাড়া গ্রামে। তার বাবার হারুন অর রশিদ।